শহীদ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার

0
87

জুলাই আন্দোলনের মুখ এবং ‘ইনকিলাব মঞ্চের’ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, রোববার (৮ মার্চ) ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বলছে, ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে ভারতে পালিয়ে আসে। মেঘালয় সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরার পর বাংলাদেশে ‘ফেরার উদ্দেশ্যে’ শেষ পর্যন্ত বনগাঁয় আসে।

এসটিএফ বলছে, দুই বাংলাদেশি তাদের দেশে চাঁদাবাজি, হত্যাসহ গুরুতর অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করেছে বলে ‘গোপন ও বিশ্বাসযোগ্য’ তথ্য ছিল। তারা সুযোগ পেলে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেয়ার চেষ্টা করছিল।

এ তথ্যের ভিত্তিতে শনিবার গভীররাতে বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মামলা করা হয়েছে জানিয়ে এসটিএফ বলছে, রোববার আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য যে, গত বছরের ১২ ডিসেম্বর মোটরসাইকেলে এসে হেলমেট পরা দুর্বৃত্তরা রাজধানীর পল্টন এলাকায় হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেয়া হলে পরে তাঁর মৃত্যু হয়।


তথ্যসূত্র:
১। যেখান থেকে গ্রেপ্তার করা হলো ওসমান হাদির হত্যাকারীকে
– https://tinyurl.com/55ecy9rb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবেনিনে শত্রু সামরিক ব্যারাকে জেএনআইএম মুজাহিদদের অতর্কিত আক্রমণে ২২ সেনা নিহত
পরবর্তী নিবন্ধরাজশাহীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াতকর্মী নিহত