দেশে এক মাসে ৫১৭ সড়ক দুর্ঘটনা, নিহত ৪৩২

0
23

দেশে গত ফেব্রুয়ারি মাসে ৫১৭ সড়ক দুর্ঘটনায় ৪৩২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০৬৮ জন। নিহতের মধ্যে নারী রয়েছেন ৫৬ জন, শিশু ৬২।

সম্প্রতি রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়, ১৮৭ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৭৪ জন। দুর্ঘটনায় ১০২ জন পথচারী নিহত হয়েছে্ন। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৪ জন। এই সময়ে ৮টি নৌ দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। ৪৩টি রেল দুর্ঘটনায় ২৮ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে্ন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণে বলা হয়— দুর্ঘটনাগুলোর মধ্যে ১৫৭টি জাতীয় মহাসড়কে, ২১৩টি আঞ্চলিক সড়কে, ৫৬টি গ্রামীণ সড়কে এবং ৮৪টি শহরের সড়কে এবং ৭টি অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে।

দুর্ঘটনাসমূহের ১১৩টি মুখোমুখি সংঘর্ষ, ২২৮টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৪টি পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া, ৬৮টি যানবাহনের পেছনে আঘাত করা এবং ৪টি অন্যান্য কারণে ঘটেছে।
উল্লেখ্য, বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের মতো দেশে সড়ক দুর্ঘটনার বড় একটি অংশ সংবাদে আসে না। তাই বাস্তব সংখ্যা আরো অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।


তথ্যসূত্র:
১। ফেব্রুয়ারিতে ৫১৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩২
– https://tinyurl.com/yzhd2vvu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনোয়াখালীতে ছাত্রদল কর্মীকে কোপাল আ.লীগের নেতাকর্মীরা
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট || আইএমপি মুজাহিদদের হামলার লক্ষ্যবস্তু পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর বিভিন্ন সামরিক অবস্থান