কুমিল্লায় বাস-ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ১২

0
8

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পাদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় লেভেল ক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

দৈনিক আমার দেশ জানায়, গত শনিবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় তিনি।

কুমিল্লা মেডিকেল কলেজের কর্তব্যরত ডাঃ অমিত ভৌমিকও ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।

ট্রেনে থাকা কয়েকজন যাত্রী জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি যাত্রীবাহী বাস পাদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলগেট পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। এসময় রেলগেট নামানো ছিল না বলে জানায় তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, পাদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় লেভেল ক্রসিং অতিক্রম করার সময় বাসটি ট্রেনের মুখে পড়ে। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে টেনে জাঙ্গালিয়া স্টেশন পর্যন্ত নিয়ে যায়।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, এই ঘটনায় ১২ জন (৬ পুরুষ, ৩জন নারী, ৩ জন মেয়ে শিশু) নিহত হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ৫জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একজন আইসিওত আছেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনায কবলিত বাসটি বর্তমানে দৈয়ারা নামক এলাকায় রেলের সামনের ইঞ্জিনের সাথে আটকানো অবস্থায় আছে। ঘটনা স্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, রেলওয়ে কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উদ্ধার কাজ পরিদর্শন করেছেন।

ঢাকা মেইল ট্রেনের যাত্রী মোস্তাকিম আহমেদ দৈনিক আমার দেশ কে বলেন, আমি রেলের দ্বিতীয় বগিতে ছিলাম। তিনটার দিকে হঠাৎ করে বিকট শব্দ শুনতে পাই। চালনা দিয়ে তাকিয়ে দেখি সামনের দিকে আগুন জ্বলছে। বাহিরে তাকিয়ে দেখি বাস সামনে আটকে আছে এবং কিছু লোক ছিটকে পড়ে আছে।

ঘটনাস্থল দৈয়ারা এলাকার স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, আমি আসার পর দেখি ১০ থেকে ১২ টি লাশ বাসের মধ্যে রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পুলিশ এসে লাশগুলো বাসের ভেতর থেকে বের করছেন। এসময় কিছু দুর্বৃত্ত আহত যাত্রীদের থেকে লুটপাট করে।


তথ্যসূত্র:
১। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২
– https://tinyurl.com/3y2etws5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী সেনা ঘাঁটি এবং কনভয়ে আইএমপি মুজাহিদদের হামলা: হতাহত ১০ এরও বেশি
পরবর্তী নিবন্ধফেনী ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত