
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বাণিজ্য ও বিনিয়োগ চেম্বার জানিয়েছে, ২৫ মার্চ, বুধবার উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ শহরে “মেইড ইন আফগানিস্তান” শিরোনামে দেশের পণ্যের একটি বৃহৎ প্রদর্শনী উদ্বোধন হতে যাচ্ছে। এ প্রদর্শনীকে আফগান পণ্যের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
চেম্বারের তথ্য অনুযায়ী, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির আর্থিক সহায়তায় আয়োজিত এই প্রদর্শনী আগামী শুক্রবার পর্যন্ত চলবে। এর মূল উদ্দেশ্য আফগানিস্তানের উৎপাদন ও রপ্তানি সক্ষমতাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা।
প্রদর্শনীতে আফগান ব্যবসায়ীদের পক্ষ থেকে ৬০টিরও বেশি স্টল স্থাপন করা হয়েছে, যেখানে বিভিন্ন খাতে উৎপাদিত পণ্য প্রদর্শিত হচ্ছে। এসব পণ্যের মধ্যে রয়েছে কার্পেট, শুকনো ও তাজা ফল, জাফরান, জলঘোজা, তুলা, মূল্যবান ও অর্ধ-মূল্যবান পাথর এবং বিভিন্ন ধরনের পানীয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই আয়োজনের মাধ্যমে আফগান পণ্যের গুণগত মান ও বৈচিত্র্য বিদেশি বাজারে তুলে ধরার পাশাপাশি নতুন বাণিজ্যিক সুযোগ সৃষ্টি হবে।
বাণিজ্য ও বিনিয়োগ চেম্বারের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এই প্রদর্শনী আফগানিস্তান ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিশেষ করে উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও জোরদার হবে।
তথ্যসূত্র
1.اتاق تجارت و سرمایهگذاری افغانستان اعلام کرده است که نمایشگاه بزرگ محصولات کشور تحت عنوان «ساخت افغانستان» امروز (چهارشنبه) در شهر تاشکند، پایتخت ازبیکستان، افتتاح میشود.
- https://tinyurl.com/32jazh4s


