৫৩৫ মিলিয়ন আফগানি ব্যয়ে ২২০ কিলোভোল্ট বিদ্যুৎ লাইন সম্প্রসারণ প্রকল্প চালু করেছে ইমারাতে ইসলামিয়া

0
2

আফগানিস্তানে জ্বালানি খাতের উন্নয়ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া। এরই অংশ হিসেবে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সম্প্রসারণে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা দেশের বিভিন্ন অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইমারাতে ইসলামিয়ার রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা দা আফগানিস্তান ব্রেশনা শেরকাত (DABS) সম্প্রতি ৫৩৫ মিলিয়ন আফগানি (প্রায় ৫৩ কোটি ৫০ লাখ আফগানি) ব্যয়ে আশকালান–দাশত-ই-আরচি ২২০ কিলোভোল্ট সঞ্চালন লাইন সম্প্রসারণ প্রকল্প উদ্বোধন করেছে।

প্রকল্পটি আগামী ১৮ মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রকল্পটি চালু হলে উত্তরাঞ্চলের প্রত্যন্ত গ্রাম ও শহরের কয়েক হাজার ভোক্তা স্থিতিশীল ও মানসম্মত বিদ্যুৎ সুবিধা পাবেন। বিশেষ করে শিল্পকারখানা ও কৃষিখাতের বিদ্যুৎ চাহিদা পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সামগ্রিকভাবে, এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের বিদ্যুৎ অবকাঠামো শক্তিশালী হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জন্য নির্ভরযোগ্য জ্বালানি সুবিধা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র
1.Afghanistan Exports Carpets and Rugs Worth $18 Million to 37 Countries Over the Past Year
– https://tinyurl.com/48t75vxd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগত অর্থবছরে ৩৭টি দেশে ১৮ মিলিয়ন ডলার মূল্যের কার্পেট এবং গালিচা রপ্তানি করেছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধচাঁপাইনবাবগঞ্জের স্থলবন্দর দিয়ে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক