
অধিকৃত জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় ১৮ বছর বয়সী এক হিন্দু যুবক স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন। এই যুবক মূলত উত্তরপ্রদেশের বিজনর জেলার স্থানীয় বাসিন্দা।
কুপওয়ারা জেলার স্থানীয় একটি মসজিদে তিনি ইসলাম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে উক্ত যুবককে কালিমা শাহাদাত ঘোষণা দিতে দেখা যায়। পূর্ব হিন্দু নাম ‘বিশাল’ পরিবর্তন করে তিনি মুসলিম নাম ‘হামজা’ গ্রহণ করেছেন।
স্থানীয়গণ জানান, তার ইসলাম গ্রহণকালে বেশ কয়েকজন মুসলমান মসজিদ উপস্থিত ছিলেন। স্বেচ্ছায় ইসলাম গ্রহণে ব্যাপারে একটি লিখিত ঘোষণাও তিনি দিয়েছেন।
অপরদিকে এই যুবককে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তার হিন্দু পরিবার। ১৮ বছর বয়স হওয়া সত্ত্বেও এই যুবককে নাবালক বলে দাবি করেছে তার হিন্দু স্বজনেরা। ওয়াসিম নামের এক মুসলিমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে যুবকটির পিতা কৃষ্ণ কুমার। হিন্দুদের দায়ের করা এফআইআর এর প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে কুপওয়ারা জেলার স্থানীয় পুলিশ।
ভিডিও:
बिजनौर : नाबालिग के कथित धर्म परिवर्तन का मामला
नाबालिग विशाल के कथित धर्म परिवर्तन का वीडियो वायरल
परिजनों ने जबरन धर्म परिवर्तन और धमकी का आरोप लगाया
आरोप है कि युवक को कश्मीर ले जाकर काम कराया गया
परिजन पूर्व सांसद कुंवर भारतेंद्र के साथ एसपी ऑफिस पहुंचे
एसपी अभिषेक झा ने… pic.twitter.com/k4pTK6wPqY— India News UP/UK (@IndiaNewsUP_UK) May 18, 2026
https://x.com/i/status/2056298530701197645
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/ycxkjs2x


