
ভারতে আসামের শোনিতপুর জেলায় ২ মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। নিহত মুসলিমদের ওপর গরু চুরির অপবাদ দেওয়া হয়েছিল।
২২ মে শুক্রবার ভোরে অরুণাচল প্রদেশ সীমান্তের নিকটে এই ঘটনা ঘটে। এই হামলায় তৃতীয় একজন ব্যক্তিও আহত হয়েছে, সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হিন্দুত্ববাদী পুলিশের দাবি, নিহত মুসলিমরা আসামের মরিগাঁও জেলার বাসিন্দা। তারা একটি মিনি ট্রাকে ৩টি গরু বহন করে নিয়ে যাচ্ছিল। উগ্র হিন্দুত্ববাদী জনতা তাদেরকে আটক করে, তাদের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তুলে মারধর করে। ফলে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়।
গণপিটুনিতে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ ,তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
উল্লেখ্য যে, গরু চোর অপবাদ দিয়ে মুসলিমদের নিপীড়ন ও হত্যা হিন্দুত্ববাদী ভারতে একটি কাঠামোগত কর্মকাণ্ডে পরিণত হয়েছে, সাম্প্রতিক সময়ে এর প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mtyr2tr3


