ঝালকাঠি শহরে ইয়াবাসহ কালীবাড়ি মন্দিরের পুরোহিত গ্রেপ্তার

0
0

ঝালকাঠি কালীবাড়ি মন্দিরের পুরোহিত সুমন চক্রবর্তীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শহরের শীতলাখোলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার পর মন্দির কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে সুমন চক্রবর্তীকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়।

গণমাধ্যম সূত্রে জানা যায়, গত রোববার (৭ জুন) সন্ধ্যা ৭টায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই পুরোহিতকে গ্রেপ্তার করে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানায়, এ বিষয়ে এসআই (নিঃ) মো. তারিফুল ইসলাম বাদী হয়ে ধৃত আসামি সুমন চক্রবর্তীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে।


তথ্যসূত্র:
১। ঝালকাঠি শহরে ইয়াবাসহ মন্দিরের পুরোহিত গ্রেপ্তার
– https://tinyurl.com/4ahrxs95

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাবনায় ট্রেন থেকে ৭২ লাখ টাকার হেরোইন উদ্ধার
পরবর্তী নিবন্ধফিলিপাইনের মিন্দানাও-এ ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বহু ভবন ধ্বংস; দক্ষিণ-এশীয় দেশসমূহে সুনামি সতর্কতা জারি