
আজ ৮ জুন অধিকৃত জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় দখলদার ভারতীয় বাহিনীর একটানা ঘেরাও ও তল্লাশি অভিযান ১৭ তম দিনে প্রবেশ করেছে। এই অভিযান স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনের দুর্দশা ক্রমেই বাড়িয়ে তুলছে।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের খবরে বলা হয়েছে, রাজৌরি জেলার অন্তর্গত গম্ভীর মুগলান ও দোরিমাল এলাকায় ভারতীয় সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, প্যারা কমান্ডো ও ভিলেজ ডিফেন্স গার্ডের ব্যাপক সামরিক অভিযান চলমান রয়েছে। কাশ্মীরি স্বাধীনতাকামী মুজাহিদদের দমনের লক্ষ্যে দুর্গম অঞ্চলে ব্যাপকভাবে সামরিক হেলিকপ্টার, ড্রোন ও স্নিফার কুকুর মোতায়েন করেছে দখলদার ভারতীয় কর্তৃপক্ষ।
বেশ কয়েকদিন ধরে চলমান এই অভিযানে এক ভারতীয় কর্মকর্তাও নিহত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দখলদার বাহিনীর বিরতিহীন সামরিক তৎপরতার কারণে এলাকার স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই অভিযান বেসামরিক নাগরিকদের জন্য ক্রমাগত মানসিক চাপ, ভীতি, অনিশ্চয়তা ও মারাত্মক প্রতিকূলতা তৈরি করেছে।
১৭ দিন ধরে একটানা তীব্র অভিযান সত্ত্বেও দখলদার বাহিনী এখনও পর্যন্ত তাদের দাবিকৃত সাফল্য অর্জন করতে পারেনি। অপরদিকে সাধারণ বাসিন্দারা এই বর্ধিত সামরিক অবরোধে দুর্ভোগের শিকার হচ্ছেন।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3ced9dy2


