কুষ্টিয়ায় ১০ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ, অভিযুক্তকে গণধোলাই দেয়ার সময় উদ্ধার করল পুলিশ

0
8

কুষ্টিয়া শহরের চর মিলপাড়া এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত আছায় সরদার (৩৫) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। গত রোববার (৭ জুন) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করেছেন শিশুটির বাবা।

আহত অবস্থায় অভিযুক্ত বর্তমানে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। একই হাসপাতালে ভর্তি করা হয়েছে নির্যাতিত শিশুকেও।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোববার সকালে বাড়ির পাশে এক বান্ধবীর সঙ্গে খেলছিল শিশুটি। এ সময় আছায় সরদার দুই শিশুকে ফুসলিয়ে পাশের একটি স্কুল ভবনে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে ১০ বছর বয়সী শিশুটিকে আটকে রেখে অপর শিশুটিকে বের করে দেয়া হয়। পরে ওই শিশু দ্রুত বাড়ি ফিরে বিষয়টি তার পরিবার ও প্রতিবেশীদের জানায়। খবর পেয়ে শিশুটির স্বজন এবং স্থানীয় লোকজন স্কুল ভবনে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উত্তেজিত জনতা অভিযুক্ত আছায় সরদারকে আটক করে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গণধোলাই দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে এবং হেফাজতে নেয়।

নির্যাতিত শিশুর বাবা-মা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা বলেন, এমন জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হলে সমাজে এ ধরনের অপরাধ কমে আসবে।


তথ্যসূত্র:
১। কুষ্টিয়ায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্তকে পিটুনি
– https://tinyurl.com/4s6f49hf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুড়িকাঘাতে যুবক খুন, মামলা নিতে ঘুষ দাবি পুলিশের, লাশ নিয়ে থানা ঘেরাও এলাকাবাসীর
পরবর্তী নিবন্ধকাশ্মীরের রাজৌরি জেলায় দখলদার ভারত একটানা ঘেরাও-তল্লাশির ১৭তম দিনে প্রবেশ করেছে