‎রংপুরে প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক পুলিশ সদস্য

0
21

রংপুর নগরীর মাহিগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর বাসা থেকে রনি নামের এক পুলিশ সদস্যকে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয়রা। গত সোমবার (৮ জুন) রাতে মাহিগঞ্জ থানা এলাকার কবিপাড়ায় এ ঘটনা ঘটে।

‎গত মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।

‎গণমাধ্যম সূত্রে জানা গেছে, আটক পুলিশ সদস্য রংপুরের রিজার্ভ ফোর্সে কর্মরত। সে বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে। অন্যদিকে, প্রবাসীর স্ত্রীর একটি কন্যা সন্তান রয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসীর স্ত্রী তার নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় রংপুরে রিজার্ভ ফোর্সে কর্মরত পুলিশ সদস্য রনি সেখানে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে দুজনকে মাহিগঞ্জ থানায় নেয় পুলিশ।



‎তথ্যসূত্র:
‎১। প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক পুলিশ সদস্য
‎· https://tinyurl.com/cznsy8eb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎বান্দরবানের মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
পরবর্তী নিবন্ধ‎টাঙ্গাইলে গভীর রাতে পরকীয়া প্রেমিকার বাড়িতে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক, অতঃপর গণধোলাই