ভারতের মহারাষ্ট্রে এক ইমামকে হিন্দু ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করেছে উগ্র হিন্দুত্ববাদীরা

0
15

ভারতে মহারাষ্ট্রের জলগাঁও জেলায় এক ইমামকে জোরপূর্বক ‘জয় শ্রীরাম’ ও ‘জয় সীতা রাম’ স্লোগান দিতে বাধ্য করেছে উগ্র হিন্দুত্ববাদী কর্মীরা। এই সময় তিনি নামাজের উদ্দেশ্যে পারোলা গ্রামে মসজিদে যাচ্ছিলেন।

ভুক্তভোগী ইমাম হাফিজ কাসিম জলগাঁও জেলার মারুল গ্রামের বাসিন্দা ।

১১ জুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, হাফিজ কাসিমের সাথে একদল উগ্র হিন্দুত্ববাদী লোক অত্যন্ত দুর্ব্যবহার করছে, তাকে ভয় দেখিয়ে হিন্দু ধর্মীয় স্লোগান দিতে চাপ সৃষ্টি করছে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়া অভিযুক্ত হিন্দুত্ববাদীদের একজন ক্ষমা চেয়ে অপর একটি ভিডিও প্রকাশ করেছে।

ভিডিও লিংক:

https://archive.org/details/in-maharashtra-india-an-imam-was-forced-to-chant-hindu-slogans


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4639bv37
2. https://tinyurl.com/bdf22bup

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তরপ্রদেশে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে অস্বীকার করায় ২ মুসলিম যুবককে নির্মমভাবে মারধর