আফগানিস্তানের হেরাতে হিজাব না পরার অপরাধে নারীদের গ্রেপ্তারের দাবি ভিত্তিহীন ও মিথ্যা, এগুলির ভিডিও কৃত্রিম প্রযুক্তির মাধ্যমে তৈরি: গভর্নর নূর আহমাদ

0
1

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের হেরাত প্রদেশের গভর্নর মৌলভী নূর আহমাদ ইসলামজার হাফিযাহুল্লাহ বলেছেন, হিজাব না পরার অপরাধে নারীদের গ্রেপ্তারের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। তিনি এক বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেন, হেরাত প্রদেশে এ ধরনের কোনো ঘটনায় কোনো নারীকে গ্রেপ্তার বা কারাবন্দি করা হয়নি।

নূর আহমদ ইসলামজার হাফিযাহুল্লাহ আরও বলেন, সামাজিক মাধ্যমে প্রচারিত কিছু ভিডিও, যেখানে নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে, সেগুলো বাস্তব নয়। তিনি জানান, এসব ভিডিও কৃত্রিম প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। কিছু পক্ষপাতদুষ্ট গোষ্ঠী ও ব্যক্তি নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে এবং তরুণদের অজ্ঞতাকে কাজে লাগিয়ে মিথ্যা তথ্য ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে দিচ্ছে।

মৌলভী নূর আহমাদ ইসলামজার হেরাতের বাসিন্দাদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়ে বলেন, যেসব নারী ইসলামি হিজাব পরিধান করেন, তারা শহরে চলাফেরায় কোনো বাধা বা হয়রানির শিকার হন না। তিনি জনগণকে গুজব ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, ইমারাতে ইসলামিয়া ইসলামী শরিয়া আইন বাস্তবায়নে বদ্ধপরিকর। হিজাব সংক্রান্ত বিধান নারীদের সুরক্ষা ও সমাজে শালীনতা প্রতিষ্ঠার জন্যই প্রণীত। গত কয়েক সপ্তাহে বিভিন্ন মহল থেকে হেরাতে হিজাব সংক্রান্ত গ্রেপ্তারের গুজব ছড়ানো হলে স্থানীয় প্রশাসন তা দ্রুত নস্যাৎ করে দেয়।


তথ্যসূত্র
1. Claims of women arrested in Heart are unfounded
– https://tinyurl.com/4kveawz8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের মহারাষ্ট্রে এক ইমামকে হিন্দু ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করেছে উগ্র হিন্দুত্ববাদীরা