ইমারাতে ইসলামিয়ার সীমান্ত পুলিশের অভিযানে অবৈধভাবে পাচার হতে যাওয়া ৪০৯,২০০ মার্কিন ডলার জব্দ

0
19

আফগানিস্তানের হেরাত প্রদেশের ইসলাম কালা স্থলবন্দরে ৪০৯,২০০ মার্কিন ডলার পাচারের একটি প্রচেষ্টা প্রতিহত করেছে ইমারাতে ইসলামিয়ার সীমান্ত পুলিশ। সীমান্ত পুলিশ অধিদপ্তর জানিয়েছে, নিয়মিত তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে চালানো এক অভিযানে এ অর্থ জব্দ করা হয়েছে।

ইমারাতে ইসলামিয়ার সীমান্ত পুলিশের মুখপাত্র আবিদুল্লাহ ফারুকি হাফিযাহুল্লাহ জানান, এক ব্যক্তি অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ নিয়ে দেশ ত্যাগের চেষ্টা করছিল। সীমান্ত বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হন। তিনি বলেন, জব্দকৃত অর্থের পরিমাণ ৪০৯ হাজার ২০০ মার্কিন ডলার এবং ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিকে প্রয়োজনীয় তদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

ফারুকি হাফিযাহুল্লাহ আরও জানান, আটক ব্যক্তিকে ঘিরে তদন্ত ও যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি দেশের সকল নাগরিকের প্রতি বৈধ পদ্ধতিতে মুদ্রা স্থানান্তরের আহ্বান জানিয়ে বলেন, অর্থ লেনদেন ও স্থানান্তরের ক্ষেত্রে আইনসম্মত উপায় অনুসরণ করা সবার দায়িত্ব। অবৈধভাবে অর্থ পাচার বা স্থানান্তরের কোনো সুযোগ নেই এবং এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


তথ্যসূত্র
1. institution prevented the smuggling of 409,200 U.S. dollars at the Islam Qala
– https://tinyurl.com/pta8dpj3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবেলুচিস্তান আর খাইবার পাখতুনখাওয়ার পর পাকিস্তানী জেনারেলদের বন্দুকের নল এখন কাশ্মীরিদের দিকে: ইত্তেহাদুল মুজাহিদিন
পরবর্তী নিবন্ধমৌলভীবাজার সীমান্তে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, লাশ নিয়ে গেছে সন্ত্রাসী বিএসএফ