উরুজগান প্রদেশে দুই কোটি আফগানি ব্যয়ে দুটি হাসপাতাল নির্মাণ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া

0
5

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উরুজগান প্রদেশে দুই কোটি আফগানি ব্যয়ে দুটি হাসপাতাল নির্মাণকাজ শুরু হয়েছে। স্বাস্থ্যখাতের এই গুরুত্বপূর্ণ উদ্যোগটি প্রদেশের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবার দ্বার উন্মোচন করবে।

ইমারাতে ইসলামিয়ার প্রাদেশিক জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতাল দুটি উরুজগান প্রদেশের গিজাব জেলার নেক আবাদ ও সারি নাওয়া এলাকায় নির্মিত হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব এলাকায় পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাব ছিল। নতুন এই হাসপাতালগুলো চালু হলে এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবেন।

কর্তৃপক্ষ জানায়, প্রতিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা, জরুরি সেবা, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা থাকবে। পাশাপাশি, হাসপাতাল দুটিতে যোগ্য চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হবে।

গিজাব জেলার স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় স্বাস্থ্যসেবার অভাবে মানুষ ভোগান্তিতে পড়তেন। এখন বাড়ির কাছেই চিকিৎসা সেবা পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তারা স্বস্তি বোধ করছেন।

ইমারাতে ইসলামিয়া ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। উরুজগানের এই হাসপাতাল নির্মাণ প্রকল্প তারই ধারাবাহিক অংশ। প্রকল্পটি সম্পন্ন হলে গিজাব ও আশপাশের এলাকার লক্ষাধিক মানুষ উন্নত স্বাস্থ্যসেবার আওতায় আসবেন বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র
1. Construction work on two hospitals has been launched in Uruzgan Province, with a total cost of 20 million Afghanis.
– https://tinyurl.com/48hyaedy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে সন্ত্রাসী ইসরায়েলি আগ্রাসন অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার প্রচেষ্টায় পাকিস্তানের কারাগার থেকে ৮০০ আফগান নাগরিক মুক্ত