দখলদার ভারতের অব্যাহত সন্ত্রাসবাদে বিগত ৩৭ বছরে বিধবা হয়েছেন প্রায় ২৩ হাজার কাশ্মীরি নারী

0
26

বিগত ৩৭ বছরে অধিকৃত জম্মু ও কাশ্মীরে বিধবা ও অর্ধ-বিধবাদের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ২৩ জুন কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ভারতের অব্যাহত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের ফলস্বরূপ জানুয়ারি ১৯৮৯ থেকে ৩১মে ২০২৬ পর্যন্ত ২২,৯৯১ কাশ্মীরি নারী বিধবা হয়েছেন।

এছাড়া ১৯৮৯ পর থেকে ১০ হাজারের অধিক কাশ্মীরি ভারতীয় সেনা হেফাজতে নিখোঁজ হয়েছেন। ২ হাজারের অধিক কাশ্মীরি নারী অর্ধ-বিধবা অবস্থায় জীবন অতিবাহিত করছেন, যারা এখনও জানেন না যে তাঁদের স্বামীরা কোথায়, আদৌ বেঁচে আছেন নাকি মারা গেছেন।

শুধুমাত্র কুপওয়ারা জেলার দারদপোরা গ্রামে প্রায় ২০০ জন নারী রয়েছেন, যাদের স্বামীরা ভারতীয় সেনাদের হেফাজতে নিখোঁজ হয়েছেন।

এই কাশ্মীরি বিধবা ও অর্ধ-বিধবা নারীগণ বছরের পর বছর ধরে ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে তাদের অধিকাংশই মারাত্মক মানসিক সঙ্কটের সাথে লড়াই করছেন।

এই বিপুল সংখ্যক বিধবা ও অর্ধ-বিধবা মুসলিম নারী অধিকৃত ভূখণ্ডে ভারতীয় সেনাদের দ্বারা সংঘটিত নৃশংসতার সাক্ষ্য হিসাবে দাঁড়িয়ে আছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yutu98ka

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগান শরণার্থীদের সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিতে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইমারাতে ইসলামিয়া প্রতিনিধিদলের ঐতিহাসিক বৈঠক
পরবর্তী নিবন্ধপাকিস্তান থেকে ফিরে আসা ১৯ হাজার শিক্ষার্থী ও ৬৭৬ শিক্ষককে নিয়োগ দিচ্ছে ইমারাতে ইসলামিয়া