দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ‌উদ্দিন আহমদ

0
10

দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সালাহউদ্দিন আহমদ জানায়, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধায়নে পরিচালিত জাতীয় পর্যায়ের একটি গবেষণার ফলাফলে উঠে এসেছে, দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের অবৈধ মাদক ব্যবহার করছেন। যা দেশের মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ।’

গণমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানায়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানায়, ‘নতুন সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের আবির্ভাবের ফলে মাদকদ্রব্যের অপব্যবহারজনিত সমস্যা আরও ঘনীভূত হয়েছে। বিপুল সংখ্যক তরুণ আজ মাদকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাদের এখনই চিকিৎসা প্রয়োজন। এ লক্ষ্যে বর্তমান সরকার মাদকাসক্তির চিকিৎসা সেবাকে উন্নত ও সহজলভ্য করার জন্য কাজ করছে।’


তথ্যসূত্র:
১। দেশে মাদকাসক্ত ৮২ লাখ মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
– https://tinyurl.com/4yzv9zym

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলক্ষ্মীপুরের রায়পুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, এক মেয়ে আহত
পরবর্তী নিবন্ধবিলবোর্ড দৃশ্যমান করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাছ কর্তন