
২৪ জুন ভারতে উত্তরাখণ্ডের দেরাদুনে এক সংলাপে মাদ্রাসা ধ্বংস প্রসঙ্গে নিজের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেছে রাজ্যের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
তার যুক্তি, মাদ্রাসাগুলো ৫০০ বছর পূর্বের মৌলবাদী ও উগ্রবাদী চিন্তাভাবনা প্রচার করছে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষায় দেশবিরোধী কার্যকলাপে উৎসাহিত করা হয় বলেও সে অভিযোগ তুলেছে। উত্তরাখণ্ডে ২৫০ এরও অধিক মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে বলে সে ঔদ্ধত্যের সাথে দাবি করেছে।
তার ভাষায়, এই পদক্ষেপ দ্বারা হিন্দুত্ববাদী রাষ্ট্রের মূল পরিচয় ও ধর্মীয় পরিচয় অক্ষুণ্ণ রাখতে তারা কাজ করছে। সে আরও যুক্তি দেখায়, মুসলিম নিধনের মাধ্যমে বিজেপি সরকার রাজ্যের জনসংখ্যাগত ভারসাম্য এবং শিশুদের ভবিষ্যৎ রক্ষায় কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, কথিত ‘অবৈধ দখলদারিত্ব’ নির্মূলের অজুহাত দাঁড় করিয়ে মুসলিমদের শত শত স্থাপনা একের পর নির্মূল করে চলেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার, যা উগ্র হিন্দুত্ববাদী প্রশাসনের সুস্পষ্ট ইসলামবিদ্বেষের বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকগণ।
Dehradun, Uttarakhand | June 24: At the Amar Ujala Dialogue, Chief Minister Pushkar Singh Dhami said that madrasas promote a “500-year-old mullawadi and radical mindset” while referring to the dissolution of the Madrasa Board. He claimed that over 250 allegedly illegal madrasas… pic.twitter.com/lXgP75IKJf
— The Muslim Matter India (@TheMuslimMatter) June 26, 2026
ভিডিও: https://x.com/TheMuslimMatter/status/2070440757153153263/video/1
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yc6kf2mr


