শরিয়তের বিধান থেকে একচুলও সরে আসবে না ইমারাতে ইসলামিয়া: মৌলভী মোহাম্মদ খালিদ হানাফি হাফিযাহুল্লাহ

0
15

ইমারাতে ইসলামিয়ার সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রী মৌলভী মোহাম্মদ খালিদ হানাফি হাফিযাহুল্লাহ বলেছেন, বিদেশি অপপ্রচার ও শত্রুপক্ষের নেতিবাচক প্রচারণা সত্ত্বেও আফগানিস্তান শরিয়তের বিধান থেকে কখনোই সরে আসবে না। তিনি বলেন, শরিয়তের পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ভিত্তি ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে এবং ইমারাতে ইসলামিয়া ইসলামী বিধিবিধান সম্পূর্ণভাবে প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ।

আলেম, গোত্রপ্রধান এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান এবং শত্রুপক্ষের হস্তক্ষেপ ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শরিয়তের বিধান বাস্তবায়নই ইমারাতে ইসলামিয়ার মৌলিক দায়িত্ব এবং এ লক্ষ্য থেকে কোনো অবস্থাতেই সরে আসা হবে না।

মৌলভী মোহাম্মদ খালিদ হানাফি হাফিযাহুল্লাহ আরও বলেন, দেশের অতীতের ক্ষত নিরাময়ে প্রবীণ, তরুণ এবং সমাজের সব শ্রেণির মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্মরণ করিয়ে দেন, অসংখ্য ত্যাগ ও শহীদের রক্তের বিনিময়ে আজকের এই অবস্থান অর্জিত হয়েছে। তাই সেই লক্ষ্যকে পরিপূর্ণ করতে এবং ইসলামী শরিয়তের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।


‎তথ্যসূত্র
1. No Retreat from Sharia Law Amid Negative Propaganda
– https://tinyurl.com/25hahj2k

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || তাজা ফল রপ্তানিতে নতুন সাফল্য; এক বছরে প্রায় ৩ লাখ টন ফল বিদেশে রপ্তানি করেছে আফগানিস্তান
পরবর্তী নিবন্ধমহারাষ্ট্রে ৩ মুসলিম স্কুলছাত্রকে খুঁটিতে বেঁধে হিন্দুত্ববাদীদের নির্মম নিপীড়ন, ভুক্তভোগীদের বিরুদ্ধেই পুলিশের অবস্থান