ইরান যুদ্ধে গত দুই সপ্তাহে প্রায় ১০০ মার্কিন সেনা আহত, চাপে পেন্টাগন

0
61

ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের জেরে প্রায় ১০০ মার্কিন সেনাসদস্য আহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। গত ৭ জুলাই ২০২৬ থেকে এখন পর্যন্ত চলমান যুদ্ধে মার্কিন এসব সেনা আহত হয়েছে। এ ছাড়া নিহত হয়েছে আরও তিন মার্কিন সেনা।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। পারনেলের এ বক্তব্য আসে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে। প্রতিবেদনে অভিযোগ করা হয়, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে আহত হওয়া মার্কিন সেনাদের প্রকৃত সংখ্যা প্রকাশে বিলম্ব করেছে পেন্টাগন এবং কয়েক ডজন আহতের তথ্য জনসমক্ষে আনা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি জর্ডানে ইরানি হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার ঘটনার আগের সপ্তাহে আরও তিনটি হামলা চালিয়েছিল ইরান। ওইসব হামলায় বহু মার্কিন সেনা আহত এবং বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলেও পেন্টাগন তা সম্পূর্ণ চেপে গেছে বলে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছে।

পেন্টাগনের এই পদক্ষেপ মার্কিন সামরিক বাহিনীর ‘অপারেশনাল সিকিউরিটি’ বা কৌশলগত নিরাপত্তা রক্ষা এবং জনগণের কাছে যুদ্ধের সঠিক তথ্য পৌঁছানোর সাংবিধানিক দায়ের মধ্যকার দ্বন্দ্বকে আবার সামনে এনেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত সপ্তাহে ইরানের সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালানোর পর দাবি করেছিল, তারা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার প্রতিশোধ নিচ্ছে। কিন্তু জর্ডানসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়টি তারা পুরোপুরি এড়িয়ে যায়।

ফলে আহত সেনাদের সংখ্যা প্রকাশে বিলম্ব এবং তথ্য গোপনের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে পেন্টাগনের ব্যাখ্যা এবং সংবাদমাধ্যমগুলোর অনুসন্ধানী প্রতিবেদন দেশটির সামরিক তথ্য প্রকাশের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে।


‎তথ্যসূত্র
1. Pentagon Withheld Dozens of U.S. Military Injuries in Iran War
– https://tinyurl.com/jafkmss8
2. Nearly 100 U.S. service members injured in Iranian strikes this month
– https://tinyurl.com/ynse7pz8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির প্রতিবাদে রাজধানী নয়াদিল্লিতে হাজার হাজার শিক্ষার্থীর বিক্ষোভ, পুলিশের কঠোর দমন-পীড়ন
পরবর্তী নিবন্ধমুসলিমদের প্রথম ও শেষ রক্ষাকবচঃ মুজাহিদিনে উম্মত (পর্ব – ১)