উত্তর প্রদেশে উগ্র হিন্দুত্ববাদী কর্মীদের লাঞ্ছনার শিকার হয়ে এক হিন্দু কিশোরীর আত্মহত্যা

0
15

ভারতে উত্তর প্রদেশের বেরেলিতে ‘লাভ জিহাদ’ এর অভিযোগ তুলে ১৭ বছর বয়সী এক হিন্দু কিশোরীকে লাঞ্ছিত করেছে উগ্র হিন্দুত্ববাদী সমর্থকরা। ফলস্বরূপ মানসিকভাবে বিপর্যস্ত ঐ কিশোরী কয়েক ঘণ্টার মধ্যে আত্মহত্যা করেছে।

২১ জুলাই রাতে বেরেলির বিথরি চেইনপুর এলাকায় নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, কিশোরী এবং সালমান ও শোয়েব নামে তার দুই সহকর্মী একটি বেসরকারি হাসপাতালে কাজ করত। ঘটনার দিন তারা চা পান করতে হোটেলে গিয়েছিল।

কিশোরীর ভাইয়ের অভিযোগে, খবর পেয়ে হিন্দুত্ববাদী সংগঠনের কয়েকজন সদস্য হোটেলে উপস্থিত হয়। তারা কিশোরীর বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এ জড়িত থাকার অভিযোগ তোলে।

এফআইআরে আরও অভিযোগ করা হয়েছে, তারা কিশোরী ও তার মুসলিম সহকর্মীদের ঘিরে ধরে। কিশোরীকে গালিগালাজ করে, ভয়ভীতি দেখায় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এছাড়া মুসলিম সহকর্মী দুইজনকেও মারধর করেছে উগ্র হিন্দুত্ববাদীরা।

এছাড়া অপমানিত করার দৃশ্য ভিডিওতে ধারণে করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেয় উগ্রপন্থীরা। এতে ভুক্তভোগী কিশোরী মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়ে। তার পরিবার পরদিন সকালে পুলিশের নিকট অভিযোগ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ওই রাতেই ভুক্তভোগ মেয়েটি আত্মহত্যা করে।

পুলিশের তদন্তে এখনও পর্যন্ত কথিত ‘লাভ জিহাদ’-সংক্রান্ত কোনও বিষয়ের প্রমাণ পাওয়া যায়নি। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য হিমাংশু প্যাটেল, দেবেন্দ্র প্যাটেল ও নির্দোষ রাঠোরের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/23tnzd9a

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আফগানিস্তানবিরোধী ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইমারাতে ইসলামিয়া