গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় শহীদ কমপক্ষে ৬ ফিলিস্তিনি

0
2

গাজাজুড়ে বর্বর ইসরায়েলি হামলায় গাজার উত্তর গভর্নরেটের পুলিশপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল নাসের মোহাম্মদ আল-মাকাদমা সহ অন্তত ৬ ফিলিস্তিনি শহীদ এবং ৩৭ জন আহত হয়েছেন। গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

২৬ জুলাই, রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আনাদোলু এজেন্সি ও প্যালেস্টাইন ক্রনিকলস এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৫৪ বছর বয়সী আল-মাকাদমা ইসরায়েলি বাহিনীর সরাসরি হামলায় শহীদ হন। ওই হামলায় আরও কয়েকজন বেসামরিক মানুষ আহত হয়েছেন। এতে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনে মোট শহীদের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩১৭ জনে পৌঁছেছে।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, গাজার পুলিশ বাহিনীকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে, যাতে গাজাজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশ সদর দপ্তর, টহল দল, যানবাহন এবং পুলিশ সদস্যদের ওপর সরাসরি ইসরায়েলি হামলায় ৫৩ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য শহীদ হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ১৯১ ফিলিস্তিনি শহীদ এবং ৩ হাজার ৮৫৩ জন আহত হয়েছেন। এ ছাড়া একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮০৩ জন শহীদের লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।


তথ্যসূত্র
1. Israeli Strike Kills North Gaza Police Chief as Attacks Continue across Strip
– https://tinyurl.com/mvjnykxy
2. 2 Palestinians killed, at least 14 injured in Israeli attacks across Gaza despite ceasefire
– https://tinyurl.com/36fpwfd7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের নিরাপত্তা বিঘ্নিত করতে কাউকে সুযোগ দেওয়া হবে না: বালখ প্রদেশের গভর্নর মৌলভী মুহাম্মদ ইসমাইল গজনভী হাফিযাহুল্লাহ
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে দুই মসজিদে আগুন দিল দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীরা