থার্টিফার্স্ট নাইটে আতশবাজি, পটকা ফোটানোয় শিশুসহ দগ্ধ ৫

0
107

খ্রিষ্টীয় নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি, পটকা ফোটানোয় শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তারা হলেন, মো. ফারহান (৮), মো. সিফান মল্লিক (১২), সুমাত (২০), মো. সেন্টু (৪৫) ও তফসির (৩)।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১২টার পরপরই এসব ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে একজনকে ভর্তি করা হয়, বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানিয়েছে, নববর্ষে আতশবাজি ও পটকা ফোটাতে গিয়ে শিশুসহ পাঁচজন দগ্ধ হন। এখানে পাঁচজন এসেছে। তাদের মধ্যে ফারহানের শরীরের ১৫ শতাংশ, সিফান মল্লিকের ১ শতাংশ, সুমাতের ১ শতাংশ, সেন্টুর ২ শতাংশ ও তফসিরের ২ শতাংশ পুড়ে গেছে।


তথ্যসূত্র:
১.রাজধানীতে আতশবাজি, পটকা ফোটানোয় শিশুসহ দগ্ধ ৫
-https://tinyurl.com/2s48263y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাক-সেনা কনভয়ে টিটিপির হামলা: কয়েক ডজন পাক সেনা নিহত
পরবর্তী নিবন্ধথার্টি ফার্স্ট নাইটের কনসার্টকে ঘিরে সংঘর্ষ, নিহত ০১