‎স্থায়ীভাবে বসবাসের লক্ষ্যে ভারত প্রবেশের সময় বিএসএফের গুলিতে বাংলাদেশি হিন্দু ব্যক্তি নিহত, নদী থেকে লাশ উদ্ধার

0
9

‎ঝিনাইদহের মহেশপুরের পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি এক নাগরিকের লাশ চারদিন পর ইছামতি নদী থেকে উদ্ধার করা হয়েছে।

‎নিহত রতি জয়ধর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেবেন্দ্রনাথ জয়ধরের ছেলে। তিন মাস আগে তার পরিবার ভারতে পাড়ি জমালেও তাদের কাছে যাওয়া হয়নি রতি জয়ধরের।

‎মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের বরাতে দৈনিক আমার দেশ জানায়, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয়রা ইছামতি নদীর পাড়ে উৎকট দুর্গন্ধ পায়, এ সময় তারা কাছে গিয়ে কচুরিপানার নিচে ভাসমান একটি লাশ দেখতে পান। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হন যে লাশটি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০ গজ ভেতরে নদীতে ভাসছিল। পরে মহেশপুর থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা লাশটি উদ্ধার করে।

‎মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানায়, ধারণা করা হচ্ছে, লাশটি তিন থেকে চারদিন আগের। পানিতে পচে ফুলে উঠেছিল এবং উপুড় হয়ে ভাসছিল। দেহ তল্লাশির সময় পাওয়া কাগজপত্রের ভিত্তিতে এটি কোটালীপাড়ার দেবেন্দ্রনাথ জয়ধরের ছেলে রতি জয়ধরের লাশ বলে শনাক্ত করা হয়।

‎তিনি আরও জানান, খবর পেয়ে নিহতের ভাই রনজিত জয়ধর শুক্রবার সকালে এসে লাশটি শনাক্ত করেন। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

‎সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী এসআই আলমগীর হোসেন জানায়, লাশের ঘাড়ের ডান-বাম পাশের পাঁজরের নিচে এবং পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা গুলির আঘাত হতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

‎নিহতের ভাই রনজিত জয়ধর জানায়, রতির দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রী রয়েছে। ছেলেরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছে। বড় মেয়ের বিয়ে হয়েছে এলাকায়। তিন মাস আগে রতি জয়ধরের স্ত্রী ও এস এসসি পরীক্ষার্থী ছোট মেয়ে ভারতে চলে যায়। সম্প্রতি গ্রামের জমি-ঘর বিক্রি করে তিন দিন আগে স্থায়ীভাবে ভারতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় রতি। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে তার জীবনের শেষ যাত্রা।

‎তথ্যসূত্র:
‎১। বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার
‎- https://tinyurl.com/37ndw73m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসলামাবাদ ও লাহোরসহ পাকিস্তানের যেকোন শহরে ড্রোন হামলা চালানোর মতো সামরিক সক্ষমতা রাখে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধগাড়ির ব্যাটারি তৈরিতে স্বয়ংসম্পূর্ণতার পথে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান