
চট্টগ্রামের হাটহাজারীর শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মো. ফয়সালকে (১৯) নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
জানা গেছে, গত বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়।
গত ২৬ মার্চ একটি তুলার গুদামে ভুক্তভোগী শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। পরে শিশুটি চিৎকার করলে ফয়সাল ও তার সহযোগীরা তাকে হত্যা করে। হত্যার পর মরদেহ গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখা হয়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান গণমাধ্যমকে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে আদালতে হাজির করা হলে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
তথ্যসূত্র:
১। চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল আসামি গ্রেপ্তার
– https://tinyurl.com/w77ketmk


