নাফ নদী থেকে বিজিবি কর্তৃক ফেরত পাঠানোর পর সন্ত্রাসী আরাকান আর্মি কর্তৃক ১৬ জন রোহিঙ্গা মুসলিম বন্দী

0
39

বাংলাদেশে প্রবেশের সময় একদল মুসলিমকে (রোহিঙ্গা) নাফ নদী থেকে আরাকানে ফেরত পাঠায় বিজিবি। ফেরত পাঠানোর পর তারা আরাকানের একটি এলাকায় পৌঁছালে সেখান থেকে সন্ত্রাসী আরাকান আর্মি (এএ) ১৬ জন মুসলিমকে আটক করেছে। আটককৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

দৈনিক রোহিঙ্গা খবরের সূত্রে জানা গেছে, নারী, বয়স্ক ও শিশুসহ একদল একদল মুসলিম গত ৬ জুন রাতে নৌকাযোগে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। তবে দেশে প্রবেশের সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। এবং ৭ই জুন ভোর ৫টার দিকে দলটিকে মিয়ানমার অংশে ফিরিয়ে দেওয়া হয়।

ফেরত পাঠানোর পর, রোহিঙ্গা দলটি নাফ নদীর তীরের অবস্থান নেয়। এ সময় অবিরাম ভারী বর্ষণ চলতে থাকায়, তারা নিরাপত্তার জন্য কাছের গ্রামে প্রবেশের চেষ্টা করেছিল বলে জানা গেছে। এর কিছুক্ষণ পরেই, সকাল আনুমানিক ৬:০০ টার দিকে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে একটি ঘাঁটিতে নিয়ে যায়। দলটি ওই ঘাঁটিতে বর্তমানে আটক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরাও তাদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দলটিতে স্তন্যপায়ী শিশু এবং বয়স্ক ব্যক্তিরা ছিলেন, যাদের চলাফেরার জন্য লাঠির প্রয়োজন ছিল।


তথ্যসূত্র:
1. 16 Rohingya Detained by AA After Being Sent Back by BGB
– https://tinyurl.com/bnnbm3f6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের রাজস্থানে সড়ক প্রশস্তকরণ প্রকল্পের অজুহাতে ৪৪ বছরের পুরনো নুরানি মসজিদ নির্মূল
পরবর্তী নিবন্ধরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলে গাঁজা সেবনকালে ৪ শিক্ষার্থী আটক