
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ লেফটেন্যান্ট সেলিম হলে অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে চার শিক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে। গত মঙ্গলবার (৮ জুন) রাত আনুমানিক ১০টার দিকে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের একটি কক্ষে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চার শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্যাম্পাসে মাদকমুক্ত ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তথ্যসূত্র:
১। রুয়েটের হলে গাঁজা সেবনকালে ৪ শিক্ষার্থী আটক
– https://tinyurl.com/bdemxw7d


