ফেসবুকে রাসূল ﷺ-কে অবমাননা করল রাজশাহীর ‘সুমন সরদার’ নামক এক হিন্দু যুবক

0
1

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাসূল ﷺ-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার জেরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) উপজেলার মাটিকাটা ইউনিয়নের প্রেমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) রাত আনুমানিক ১০টার দিকে কাকনহাট এলাকার রিশিকুল ইউনিয়নের মান্ডইল গ্রামের ১০ থেকে ১৫ জন বাসিন্দা কাকনহাট তদন্ত কেন্দ্রে গিয়ে মৌখিকভাবে অভিযোগ করেন যে, একই গ্রামের বাসিন্দা শ্রী সুমন সরদার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে রাসূল ﷺ-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছে।

অভিযোগের পর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অভিযোগকারীদের পরদিন গোদাগাড়ী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়। পরে বুধবার লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি আমলে নিয়ে অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযুক্ত সুমন সরদারকে তার শ্বশুরবাড়ি উপজেলার প্রেমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে রিশিকুল ইউনিয়নের মান্ডইল গ্রামের বাসিন্দা এবং শ্রী সুশীল সরদারের ছেলে।


তথ্যসূত্র:
১। মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যে করায় শ্রী সুমন সরদার গ্রেপ্তার
– https://tinyurl.com/mup2p4uh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনির্ধারিত সময়ের আগেই সমাপ্তির পথে ইমারাতে ইসলামিয়ার ৫০০ কেভি মেগা বিদ্যুৎ প্রকল্প
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে জাতীয় মুদ্রার ব্যবহার বৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতা বাড়াতে বিদেশি মুদ্রা আমদানিতে নিষেধাজ্ঞা দিলো ইমারাতে ইসলামিয়া