কাশ্মীর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি’র একটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দখলদার ভারতীয় প্রশাসন

0
1

অধিকৃত জম্মু ও কাশ্মীরের শ্রীনগর শহরে কাশ্মীর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি ড. মুবিন আহমেদ শাহ এর একটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দখলদার ভারত কর্তৃপক্ষ।

১ জুলাই কাশ্মীর মিডিয়া সার্ভিসের খবরে বলা হয়েছে, শ্রীনগরের বুচওয়ারা এলাকায় অবস্থিত বাজেয়াপ্ত জমিটির পরিমাণ ১২ মারলা। কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর (সিআইকে) ও ভারতীয় আধাসামরিক বাহিনীর যৌথ তৎপরতায় জমিটি জব্দ করা হয়েছে।

ভুক্তভোগীর বিরুদ্ধে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামকে সমর্থনের অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ড. মুবিন আহমেদ শাহ কাশ্মীরের একজন বিশিষ্ট শিল্পপতি, তিনি ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত কাশ্মীর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের শেষ নাগাদ হতে নিজ পরিবারসহ তিনি তুরস্কে বসবাস করছিলেন।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2cthr6fm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতাখার প্রদেশে ৫২ মিলিয়ন আফগানি ব্যয়ে তিনটি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধঅধিকৃত জম্মু ও কাশ্মীরে বিভিন্ন অজুহাতে আরও ৫ কাশ্মীরি মুসলিমকে আটক করেছে দখলদার ভারতীয় পুলিশ