
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কান্দাহার প্রদেশ থেকে গত বছরে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ তাজা ও শুকনো ফল রপ্তানি করা হয়েছে। রপ্তানির এই ধারাবাহিক সাফল্য দেশের কৃষি খাতের বিকাশ এবং বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে।
কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কান্দাহার প্রাদেশিক দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত এক বছরে প্রদেশটি থেকে মোট ১ লাখ ৮২ হাজার ৩৮১ টন তাজা ও শুকনো ফল বিশ্বের বিভিন্ন দেশের বাজারে রপ্তানি করা হয়েছে। এসব রপ্তানিকৃত ফলের মোট মূল্য ছিল ৪২৮.৮৬৩ মিলিয়ন মার্কিন ডলার।
স্বতন্ত্র স্বাদ, উন্নতমান এবং উৎকৃষ্ট গুণগত বৈশিষ্ট্যের কারণে আফগানিস্তানের ফল আন্তর্জাতিক বাজারে দীর্ঘদিন ধরেই বিশেষ সুনাম অর্জন করেছে। সাম্প্রতিক বছরগুলোতে এসব ফলের রপ্তানি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বৈদেশিক আয়ের উৎস হিসেবে বিবেচিত হচ্ছে। ইমারাতে ইসলামিয়া কৃষি খাতের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে নিরলস কাজ করে যাচ্ছে, যা দেশের অর্থনৈতিক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1. Kandahar province exported 182,381 tons of fresh and dried fruits
– https://tinyurl.com/cwhs3u6x


