
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১১ বছরের এক শিশুকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে আতাউর রহমান আতা (৬২) নামে এক বয়স্ক ব্যক্তি।
গণমাধ্যম সূত্রে জানা যায়, গত (১২ আগস্ট) কাঞ্চন পৌরসভার একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বাড়িতে রেখে মা পোশাক কারখানায় কাজে চলে যান। পরে পার্শ্ববর্তী বাড়ির বৃদ্ধ আতাউর রহমান আতা (৬২) ভুক্তভোগীকে ঘরে একা পেয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষক পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পর স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা, ভয়ভীতি ও পরিবারের সদস্যদের হুমকি দিয়ে মীমাংসার চেষ্টা করে। তবে শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে অভিযুক্তকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
তথ্যসূত্র:
১। শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
– https://tinyurl.com/d6xfpj4b


