নড়াইলে গৃহবধূর লাশের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্সচালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করল স্থানীয়রা

0
2

নড়াইলের লোহাগড়ায় এক গৃহবধূর লাশের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ উঠেছে এক অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, গভীর রাতে অ্যাম্বুলেন্সের ভেতরে লাশের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা করার সময় ওই চালককে হাতেনাতে ধরে ফেলেন মৃত গৃহবধূর মা। পরে স্থানীয় লোকজন অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম সাগর শেখ। সে উপজেলার লক্ষ্মীপাশা তেলপাম্প এলাকার মৃত কামরুল শেখের ছেলে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত শনিবার (২৯ আগস্ট) সকালে লোহাগড়া ইউনিয়নের ছাগলছিড়া গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সাদিয়া আক্তার লামিয়া (২২) নামের এক গৃহবধূ। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়ার জন্য রাতে লাশটি থানায় নেওয়ার উদ্দেশ্যে একটি অ্যাম্বুলেন্সে রাখা হয়।

পরিবারের অভিযোগ, ওই দিন গভীর রাতে অ্যাম্বুলেন্সের ভেতরে একা ছিল চালক সাগর শেখ। এ সময় সে সাদিয়ার লাশের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে সাদিয়ার মা সেখানে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন।

সাদিয়ার মা অভিযোগ করে বলেন, অ্যাম্বুলেন্সচালক সাগর শেখ তার মেয়ের শরীরের কাপড় সরিয়ে অনৈতিক কাজের চেষ্টা করছিল। বাইরে থেকে যাতে অ্যাম্বুলেন্সের ভেতরের ঘটনা দেখা না যায়, সে জন্য জানালাগুলো গামছা দিয়ে ঢেকে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় স্থানীয় লোকজন সাগর শেখকে আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।


তথ্যসূত্র:
১। গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক
– https://tinyurl.com/3wwjt7df

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকিশোরগঞ্জে বরযাত্রীর মাইক্রোবাসে হামলা চালিয়ে নববধূকে তুলে নিয়ে গেলো ছাত্রদল নেতা
পরবর্তী নিবন্ধগাইবান্ধার ২০ দিন ধরে নিখোঁজ সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক ছাত্রী, উৎকণ্ঠায় পরিবার