
গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০ দিন ধরে নিখোঁজ রয়েছে সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক ছাত্রী। গত ১১ আগস্ট থেকে তার কোনো সন্ধান পাচ্ছেন না পরিবার ও স্বজনরা। এতে চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই শিক্ষার্থীর মা।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, নিখোঁজ ওই ছাত্রীর বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা মনিরাম গ্রামে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারে এসএসসি পাশ করেছে।
পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানান, সহজ-সরল ছিলো মেয়েটি। বাবা-মাকে না জানিয়ে কখনো কোথাও বের হতো না।
নিখোঁজ ছাত্রীর বাবা জানায়, আমি বাড়িতে থাকি না। ঢাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চাকরি করি। বড় ভাইয়ের মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে আমার পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু এখন পর্যন্ত মেয়ের কোনো সন্ধান পাইনি। নিখোঁজ মেয়ের সন্ধান পেতে পুলিশসহ সবার কাছে আকুতি মিনতি করছি।
তথ্যসূত্র:
১। ২০ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ শিক্ষার্থীর, উৎকণ্ঠায় পরিবার
– https://tinyurl.com/3frpmdnk


