গাজায় আবারও বর্বর ইসরায়েলি হামলায় শিশুসহ ৪ ফিলিস্তিনি শহীদ

0
2

গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় শিশুসহ অন্তত চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ০১ সেপ্টেম্বর, মঙ্গলবার সকালে উত্তর গাজার আল-কাতিবা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই শিশুসহ অন্তত তিনজন শহীদ এবং আটজন আহত হন। একই সময়ে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় পৃথক ইসরায়েলি হামলায় আরও একজন শহীদ হয়েছেন।

গাজা সিটির আল-শিফা হাসপাতালের একজন চিকিৎসা কর্মকর্তা জানান, আল-কাতিবা এলাকায় ইসরায়েলি ড্রোন থেকে চালানো হামলায় দুই শিশুসহ তিনজন শহীদ হন। হামলায় আরও আটজন আহত হয়েছেন। হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, হামলার সময় তিনি ওই এলাকায় অন্তত ১৩টি ড্রোন দেখতে পেয়েছেন। প্রায় ৩৫ মিনিট ধরে সেখানে বিরতিহীন হামলা চলে। এর মধ্যে তিনটি ড্রোন অত্যন্ত নিচু দিয়ে উড়ছিল বলে তিনি জানান।

এদিকে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় পৃথক ইসরায়েলি হামলায় অন্তত একজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে আল-আকসা শহীদ হাসপাতাল জানিয়েছে।

গাজায় তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ২০২৫ সালের অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৩২০ ফিলিস্তিনি শহীদ এবং ৪ হাজার ৩০০-এর বেশি মানুষ আহত হয়েছেন।


তথ্যসূত্র

1. Israeli attacks on Gaza kill at least four, including children
– https://tinyurl.com/p2v5766b

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসফর মাস জুড়ে মালি, নাইজার ও বুরকিনা ফাসোর জান্তা বাহিনীর বিরুদ্ধে জেএনআইএম এর ১৪৩ অভিযান
পরবর্তী নিবন্ধকুন্দুজ ও হেরাতে খরায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি স্বাস্থ্য ও পুষ্টিসেবা নিশ্চিত করতে ২৫ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় প্রায় ৭ লক্ষ ডলারের চুক্তি ইমারাতে ইসলামিয়ার