
ময়মনসিংহের ফুলপুরে জুমার নামাজের সময় মসজিদে ‘হেবা সংক্রান্ত’ মাসআলা নিয়ে আলোচনা করাকে কেন্দ্র করে এক ইমামকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।
দৈনিক আলোকিত সকাল এর স্থানীয় এক সাংবাদিক নিজের ফেসবুক পোস্টে এ ঘটনার বিষয়টি জানান। তিনি উল্লেখ করেন, উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া বাজার জামে মসজিদের ইমাম মুফতি বোরহান বিন হাবিবুর রহমান গত ৯ সেপ্টেম্বর জুমার নামাজের সময় হেবা সংক্রান্ত একটি মাসআলা নিয়ে আলোচনা করেন।
এ আলোচনাকে কেন্দ্র করে ওই এলাকার কয়েকজন ব্যক্তি (বিএনপি নেতাকর্মী) প্রকাশ্যে একটি চায়ের দোকানে ইমামকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় স্থানীয় এলাকায় আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ইমাম মুফতি বোরহান বিন হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিককে জানান, হত্যার হুমকির ঘটনায় তিনি শঙ্কিত নন। তবে সতর্কতার সঙ্গে চলাফেরা করছেন।
তথ্যসূত্র:
১। ফুলপুরে মসজিদে ‘হেবা সংক্রান্ত’ নিয়ে আলোচনার জেরে ইমামকে হত্যার হুমকির অভিযোগ
– https://tinyurl.com/4deun5f9


