আফগান ভূখণ্ডে পাকিস্তানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া; উপযুক্ত জবাব দেয়ার ঘোষণা দিয়েছেন জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ

0
0

আফগানিস্তানের কুনার ও পাক্তিকা প্রদেশে পাকিস্তানি সামরিক বাহিনীর সর্বশেষ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ। তিনি এসব হামলাকে আগ্রাসন, অবিচার এবং অতীতের অপরাধের পুনরাবৃত্তি হিসেবে উল্লেখ করে বলেছেন, পাকিস্তানের হামলার উপযুক্ত জবাব দেবে আফগানিস্তানের জনগণ।

জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠী নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নিতে আবারও আফগানিস্তানের ভূখণ্ডে হামলা চালিয়েছে। নিজেদের অভ্যন্তরীণ পরিস্থিতি থেকে দৃষ্টি অন্যদিকে ফেরাতেই পাকিস্তানি সামরিক বাহিনী এ ধরনের পদক্ষেপ নিয়েছে।

কুনার ও পাক্তিকা প্রদেশে ২১ সেপ্টেম্বর, সোমবার ভোরে পাকিস্তানি সামরিক বাহিনীর বিমান হামলার পর এক তীব্র প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ। এই হামলায় কুনারে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন।

মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, আফগানিস্তানের বিরুদ্ধে এ ধরনের হামলা কোনো নতুন ঘটনা নয়; বরং এটি অতীতের অপরাধেরই পুনরাবৃত্তি। তিনি হামলাগুলোকে আগ্রাসন ও অবিচার হিসেবে অভিহিত করে জানান, আফগানিস্তান এ ধরনের কর্মকাণ্ডের জবাব দেবে।


তথ্যসূত্র

1. Mawlavi Zabihullah Mujahid, spokesman for the Islamic Emirate, condemned the strikes
– https://tinyurl.com/4jajvjvc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানি সন্ত্রাসী সেনাবাহিনীর বর্বর বিমান হামলায় আফগানিস্তানের কুনারে নারী ও শিশুসহ  একই পরিবারের তিনজন শহীদ