পাকিস্তানি সন্ত্রাসী সেনাবাহিনীর বর্বর বিমান হামলায় আফগানিস্তানের কুনারে নারী ও শিশুসহ  একই পরিবারের তিনজন শহীদ

0
108

২১ সেপ্টেম্বর, সোমবার ভোরে আফগানিস্তানের কুনার ও পাক্তিকা প্রদেশে নিরীহ বেসামরিক মানুষের উপরে বর্বরোচিত বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী পাকিস্তানি সেনাবাহিনী। এই হামলায় কুনারে একই পরিবারের তিনজন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আন্তর্জাতিক আইন ও আফগানিস্তানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন করে চালানো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া।

কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি অধিদপ্তরের প্রধান নজিবুল্লাহ হানিফ জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৩টার দিকে পাকিস্তানি যুদ্ধবিমান কুনার প্রদেশের নুরগাল জেলার পাটান গ্রামে ভোররাতে বিমান হামলা চালায়। এই হামলায় নূর আহমদ নামের এক স্থানীয় বাসিন্দার বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

ইমারাতে ইসলামিয়ার উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ জানিয়েছেন, হামলায় একই পরিবারের তিনজন—নূর আহমদসহ তার পরিবারের সদস্যরা—শহীদ হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন। শহীদ ও আহতদের মধ্যে দুজন শিশু ও দুজন নারীও রয়েছেন।

একই রাতে পাকতিকা প্রদেশের বারমাল জেলায় হামলা চালায় পাকিস্তানি যুদ্ধবিমান। হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ জানিয়েছেন, বারমাল জেলার তোরকান্দি ও রাখা এলাকায় দুটি স্থানে হামলা চালানো হয়, যেখানে একটি দোকান ও একটি খালি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

পাকিস্তানি সামরিক বাহিনীর এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি চরম অবজ্ঞারই প্রমাণ। ইমারাতে ইসলামিয়া বারবার স্পষ্ট করেছে যে, আফগান ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না, এবং পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যার দায় আফগানিস্তানের ওপর চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


তথ্যসূত্র

1. Pakistan’s military carried out an airstrike in Nurgal district of Kunar province
– https://tinyurl.com/cben2rrb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধস্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে ইতালি
পরবর্তী নিবন্ধআফগান ভূখণ্ডে পাকিস্তানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া; উপযুক্ত জবাব দেয়ার ঘোষণা দিয়েছেন জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ