
কক্সবাজারের টেকনাফে এক বিএনপি নেতা আয়োজিত পিকনিক থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার অভিযোগ উঠেছে। ওই মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেয়।
স্থানীয় বরাতে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফের মেরিন ড্রাইভে এ ঘটনা ঘটে। এর আগে উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝাউবাগানে স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করা হয়। হ্নীলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আজিম সোহেল পিকনিকের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী।
প্রত্যক্ষদর্শীদের মতে, পিকনিক শেষে অংশগ্রহণকারীদের কয়েকজন গাড়ি নিয়ে মেরিন ড্রাইভে ওঠে। সেখানে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এমন স্লোগান দিয়ে মিছিল করে। ওই সময় সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় বলেও স্থানীয়রা জানান।
তবে মিছিল ও স্লোগান দেওয়ার সময় সেখানে ছিল না বলে বলে দাবি করেছে হাসান সিদ্দিকী। সে সাংবাদিকদের কাছে দাবি করে জানায়, আমি আসার পর তারা অন্য জায়গায় সরে গিয়ে স্লোগান দিয়েছে। আমি তখন সেখানে ছিলাম না।
সে ওই পিকনিকে প্রধান অতিথি থাকার বিষয়টিও অস্বীকার করে গণমাধ্যমকে জানায়, আমি প্রধান অতিথি ছিলাম না। হ্নীলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আজিম আমাকে আমন্ত্রণ জানিয়ে সেখানে নিয়ে গেছে। এটি তার এলাকার পিকনিক।
এ বিষয়ে বিএনপি নেতা নুরুল আজিম গণমাধ্যমে জানায়, হাসান সিদ্দিকী টেকনাফ থেকে আসার সময় আমরা তাকে পিকনিকে নিয়ে আসি। আমরা চলে আসার পর গাড়িতে করে কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে। যেহেতু আমার এলাকায় আয়োজন হয়েছে, তাই আমি এমন পরিস্থিতির দায় এড়াতে পারি না!
তথ্যসূত্র:
১। টেকনাফে বনভোজনে ‘জয় বাংলা’ স্লোগান, উপস্থিত ছিলেন বিএনপি নেতা
– https://tinyurl.com/mrxv8san


