
আফগানিস্তানের স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং নাগরিকদের চিকিৎসাসেবা আরও বিস্তৃত ও উন্নত করতে আন্তর্জাতিক দাতা সংস্থা ও অংশীদারদের সঙ্গে ৩৫০টি সহযোগিতা চুক্তি করেছে ইমারাতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, চলতি হিজরি বছরে এসব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ইমারাতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব সহযোগিতার মূল লক্ষ্য হলো দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করা, স্বাস্থ্যসেবার মান উন্নত করা এবং নাগরিকদের জন্য চিকিৎসাসেবার পরিধি বাড়ানো। আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতার মাধ্যমে আফগানিস্তানের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জনস্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, চুক্তিগুলোর আওতায় গড়ে ওঠা সহযোগিতা নাগরিকদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের চিকিৎসাসেবার প্রয়োজনীয়তা পূরণ এবং স্বাস্থ্যখাতের বিদ্যমান চাহিদা মোকাবিলায় এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্যসূত্র
1. The Ministry of Public Health has announced that it signed 350 cooperation agreements
– https://tinyurl.com/4wsr33a7


