দুইদিন না পেরুতেই আবারও আফগানিস্তানের কান্দাহার ও খোস্ত প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সন্ত্রাসী সামরিক বাহিনী

0
3

২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ভোরে আফগানিস্তানের কান্দাহার শহর ও খোস্ত প্রদেশের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সন্ত্রাসী সামরিক বাহিনী। খোস্ত প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র মুসতাগফার গুরবাজ হাফিযাহুল্লাহ জানিয়েছেন, ভোর সাড়ে ৩টার দিকে প্রদেশের একাধিক এলাকায় এসব হামলা চালানো হয়। হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মুসতাগফার গুরবাজ হাফিযাহুল্লাহ জানান, পাকিস্তানি যুদ্ধবিমান ভোররাতে খোস্ত প্রদেশের গুরবাজ জেলার গুলানো ক্যাম্প এবং প্রাদেশিক কেন্দ্রের কয়েকটি স্থানে বোমাবর্ষণ করে। এছাড়া ইসমাইল খেল ও মান্দোজাই জেলাতেও হামলা চালানো হয়। আন্তর্জাতিক আইন ও আফগানিস্তানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন করে চালানো এই হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে এ ধরনের হামলা আফগান জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে।

এর আগে ২১ সেপ্টেম্বর, সোমবার ভোরে আফগানিস্তানের কুনার ও পাক্তিকা প্রদেশে নিরীহ বেসামরিক মানুষের উপরে বর্বর বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী পাকিস্তানি সেনাবাহিনী। এই হামলায় কুনারে একই পরিবারের তিনজন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পাকিস্তানি সামরিক বাহিনীর এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি চরম অবজ্ঞারই প্রমাণ।


তথ্যসূত্র

1. Pakistani Military Regime Planes Strike Khost Province
– https://tinyurl.com/37jfy4jr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের স্বাস্থ্যখাতকে শক্তিশালী করতে এক বছরে ৩৫০ সহযোগিতা চুক্তি ইমারাতে ইসলামিয়ার