গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় ছয় ফিলিস্তিনি শহীদ, আহত ৩৩

0
5

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ২২ নভেম্বর, রবিবার অন্তত ছয় ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এসব হামলায় আরও ৩৩ জন আহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিস ও মধ্য গাজার দেইর আল-বালাহসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলা, গোলাবর্ষণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়ে খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় দুজন ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় শহীদ হয়েছেন। একই দিনে মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাঞ্চলে আল-মাতাহিন মোড়ের কাছে ইসরায়েলি ড্রোন থেকে বোমা নিক্ষেপে ৫০ বছর বয়সী এক ফিলিস্তিনি শহীদ হন। এ ছাড়া খান ইউনিসের আল-মাসলাখ এলাকায় আগের ড্রোন হামলায় আহত আরেক ফিলিস্তিনিও চিকিৎসাধীন অবস্থায় শহীদ হয়েছেন।

এদিকে খান ইউনিসের বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি সামরিক যান থেকে ভারী গুলিবর্ষণ ও আশপাশে গোলাবর্ষণ করা হয়েছে। মধ্য গাজার আল-সিক্কা এলাকায় গুলিতে ১২ বছর বয়সী এক শিশু আহত হয়েছে। উত্তর গাজার জাবালিয়ার পশ্চিমে বীর আল-নাজা এলাকায় বেসামরিক লোকজনকে লক্ষ্য করে ড্রোন হামলায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের ২২ নভেম্বর প্রকাশিত হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসনে এ পর্যন্ত ৭৪ হাজার ৭৪২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২২৭ জন। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সন্ত্রাসী ইসরায়েলি হামলায় ১ হাজার ৬৭৫ জন শহীদ এবং ৬ হাজার ৯৫ জন আহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

যুদ্ধবিরতির পরও সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলা, বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থলে গোলাবর্ষণ এবং বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ গাজায় মানবিক বিপর্যয়কে আরও গভীর করে তুলছে।


তথ্যসূত্র :

1. Gaza death toll rises to 74,742 as Israeli aggression continues
– https://tinyurl.com/49v4jp9n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফরিদপুর হাসপাতালে ২০০ গ্রামের বদলে ৮০ গ্রাম মাছ, ভাতে মিলল পোকা, ওষুধ রাখার জায়গায় ঘুমায় কুকুর-বিড়াল
পরবর্তী নিবন্ধসিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার