গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের চারজন শহীদ, আহত ১২

0
0

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও নিরিহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গাজা সিটির পশ্চিমাঞ্চলে অবস্থিত আল-শাতি শরণার্থীশিবিরে একটি আবাসিক ভবনে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর বর্বর বিমান হামলায় একই পরিবারের চারজন শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে রয়েছেন পরিবারের প্রধান, তার স্ত্রী এবং তাদের দুই মেয়ে। এ ঘটনায় পরিবারের আরও ১২ জন আহত হয়েছেন।

২৫ নভেম্বর, বুধবার ভোরে আল-শাতি শরণার্থীশিবিরের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে এ হামলা চালানো হয়। স্থানীয় সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি জানায়, ইসরায়েলি একটি হেলিকপ্টার থেকে ভবনটিতে অন্তত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে একই পরিবারের চার সদস্য ঘটনাস্থলেই শহীদ হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, হামলায় লক্ষ্যবস্তু ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি আশপাশের কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হতাহতদের উদ্ধারে তৎপরতা চালানো হয়।

এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের হামাদ আবাসিক এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করেও ইসরায়েলি বাহিনী গুলিবর্ষণ করেছে। এতে এক জন আহত হয়েছে বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা, গুলিবর্ষণ ও অন্যান্য সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরায়েলি বাহিনী ৬ হাজার ৪০৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব ঘটনায় ১ হাজার ৬৯০ ফিলিস্তিনি শহীদ এবং ৬ হাজার ১২০ জন আহত হয়েছেন।


তথ্যসূত্র :
1. Four Palestinians, including two girls, killed in Israeli airstrike on Gaza City apartment
– https://tinyurl.com/stcjwj4h

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমবঙ্গে অনুমোদিত কসাইখানার বাইরে গরু জবাইয়ের অভিযোগে চার মুসলিমকে গ্রেপ্তার করেছে হিন্দুত্ববাদী পুলিশ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান, উৎপাদনের মান যাচাইয়ে ঢাকায় বিশেষজ্ঞ প্রতিনিধি দল