
ভারতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে কথিত অনুমোদিত কসাইখানার বাইরে গরু জবাইয়ের অভিযোগে চার মুসলিমকে গ্রেপ্তার করেছে হিন্দুত্ববাদী পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে জেলার শেখদিঘি এলাকার হাজিপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে হাজিপুর এলাকার একটি পরিত্যক্ত স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় অনুমতি ছাড়া সেখানে গরু জবাইয়ের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাগরদিঘি থানায় নেওয়া হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাজফুল হক, হেসামুদ্দিন শেখ, কেতাবুল শেখ ও শামসুল হক। তারা সবাই হাজিপুর এলাকার বাসিন্দা।
পশ্চিমবঙ্গে গরু জবাই নিয়ে রাজনৈতিক আলোচনা ও বিতর্কের মধ্যে এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। সোমবার (২৩ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকের পর গরু জবাইয়ের বিরুদ্ধে নিজের কঠোর অবস্থান তুলে ধরেছিল রাজ্যের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সে হুমকি দিয়েছিল, “যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, আমি এই রাজ্যে গরু জবাই করতে দেব না। আইন থাকা সত্ত্বেও গোপনে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। সবকিছু বন্ধ করা হবে।”
অপরদিকে হিন্দুত্ববাদী সরকার কর্তৃক অনুমোদিত কসাইখানায় আইন মেনে পশু জবাই নিষিদ্ধ নয় বলেও উল্লেখ করেছে মুখ্যমন্ত্রী। তার ভাষ্য, কসাইখানার কার্যক্রম এবং কসাইখানার বাইরে গরু জবাইয়ের মধ্যে পার্থক্য রয়েছে।
পর্যবেক্ষকদের মতে, মুসলিমদের ওপর রাজনৈতিক চাপ এবং স্বাধীন ধর্ম পালনে বাধা সৃষ্টির লক্ষ্যেই প্রকাশ্যে গরু জবাই নিষিদ্ধ করেছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yc3fuzsf


