
জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও দক্ষ, আদর্শিক ও পেশাগতভাবে সুসংহত করার লক্ষ্যে পাকতিয়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩৮৩ জন তরুণ সফলভাবে এক মাসব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। আদর্শিক, মৌলিক ও পেশাগত শিক্ষার সমন্বয়ে পরিচালিত এই প্রশিক্ষণের মাধ্যমে তারা দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েছেন।
পাকতিয়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে পাকতিয়া প্রদেশের উপ-গভর্নর, খোস্ত প্রদেশের শিক্ষা পরিচালক, পাকতিয়া পুলিশ কমান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীরা এক মাস ধরে আদর্শিক, মৌলিক ও পেশাগত বিভিন্ন বিষয়ে নিবিড় প্রশিক্ষণ গ্রহণের পর গ্রাজুয়েট হন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শক্তিশালী ও সফল রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে দৃঢ় ঈমান, সুশৃঙ্খল প্রশিক্ষণ এবং উচ্চমানের পেশাগত দক্ষতার কোনো বিকল্প নেই। তারা নতুন গ্রাজুয়েট সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে জনগণের সেবা এবং ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা রক্ষায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে গ্রাজুয়েটদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। পরে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এই প্রশিক্ষণের মাধ্যমে ইমারাতে ইসলামিয়া নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাগত সক্ষমতা আরও বৃদ্ধি করার ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রশিক্ষণপ্রাপ্ত এসব সদস্য দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করবেন।
তথ্যসূত্র
1. 383 Security Personnel Graduate from Paktia Police Training Center
– https://x.com/moiafghanistan/status/2084961093626007640


