শহীদ পরিবার ও প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ ১১ বিলিয়ন আফগানির মধ্যে ইতোমধ্যে ৮ বিলিয়নের বেশি বিতরণ করেছে ইমারাতে ইসলামিয়া

0
4

শহীদ পরিবার ও প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা কার্যক্রমে চলতি সৌর বছরে বরাদ্দ ১১ বিলিয়ন আফগানির মধ্যে ইতোমধ্যে ৮ বিলিয়নের বেশি বিতরণ করেছে ইমারাতে ইসলামিয়ার শহীদ ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয়। অবশিষ্ট প্রায় ৩ বিলিয়ন আফগানি চলতি সৌর বছরের চতুর্থ দফার ভাতা বিতরণের সময় প্রদান করা হবে।

মন্ত্রণালয়ের অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক কালিমুল্লাহ আফগান হাফিযাহুল্লাহ জানান, শহীদ পরিবার ও প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত অর্থ ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। এর ফলে ভাতা প্রদানের ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। পাশাপাশি প্রকৃত সুবিধাভোগী শনাক্তে ২০টি প্রদেশে শহীদ পরিবার ও প্রতিবন্ধীদের বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে সহায়তার তালিকা যাচাই করে ৩ লাখের বেশি ভুয়া ও অযোগ্য শহীদ পরিবার এবং প্রতিবন্ধী সুবিধাভোগী শনাক্ত করা হয়েছে। তাদের মন্ত্রণালয়ের সহায়তার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

কালিমুল্লাহ আফগান হাফিযাহুল্লাহ বলেন, মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী মাসিক আর্থিক সহায়তার তালিকা থেকে ৩ লাখ মানুষকে বাদ দেওয়া হয়েছে, কারণ তারা ভুয়া ও অযোগ্য হিসেবে শনাক্ত হয়েছিল। তবে এসব সংখ্যা পরিবর্তনশীল এবং আগামী মাসগুলোতে আরও যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকায় অতিরিক্ত পরিবর্তন আসতে পারে।

এদিকে, কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তি তাদের চলমান অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরে প্রতিবন্ধী ব্যক্তি ও শহীদ পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, শহীদ পরিবার ও প্রতিবন্ধী ব্যক্তিদের মোট ৭ লাখ সদস্য তাদের তালিকায় নিবন্ধিত রয়েছেন। এসব সুবিধাভোগীকে বছরে চার দফায় আর্থিক ভাতা প্রদান করা হয়।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের এই উদ্যোগ শহীদ পরিবার ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতারই প্রমাণ। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সহায়তা প্রদান করা হচ্ছে, যা আফগান জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


তথ্যসূত্র

1. Islamic Emirate Allocates 11B Afghanis for Martyrs’ Families, Disabled
– https://tinyurl.com/4u68e5cc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২
পরবর্তী নিবন্ধগাজায় পানির পাইপলাইন ধ্বংস করছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী