
১৩ আগস্ট ভারতে রাজস্থানের নিম্বাহেরা এলাকায় অনুষ্ঠিত ‘অখণ্ড ভারত সংকল্প র্যালি’তে মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী বিধায়ক ও প্রাক্তন বিজেপি নেতা টি. রাজা সিং। বক্তব্যে সে আগামী ৬ ডিসেম্বর উত্তর প্রদেশের মথুরায় ‘করসেবা’র আহ্বান জানিয়েছে, যার লক্ষ্য হবে মথুরায় অবস্থিত ঐতিহাসিক শাহী ঈদগাহ নির্মূল ও কৃষ্ণ মন্দির নির্মাণের মিশন বাস্তবায়নকে এগিয়ে নেওয়া। এই উদ্দেশ্যে সে সকল হিন্দুত্ববাদী সমর্থকদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছে।
শাহী ঈদগাহ মসজিদের স্থলে কৃষ্ণমন্দির না থাকার বিষয়টি সে ‘কলঙ্ক’ হিসেবে বর্ণনা করেছে।
সে হিন্দুত্ববাদের সমর্থনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পূর্ববর্তী প্রতিশ্রুতি উল্লেখ করেছে। মসজিদ ধ্বংস ও মন্দির নির্মাণের মিশন বাস্তবায়নে প্রস্তুতি নিতে সে যোগী আদিত্যনাথকে আহ্বান জানিয়েছে।
টি. রাজা সিং দাবি করেছে, শুধু রাজ্যের উন্নয়নের উদ্দেশ্যে হিন্দুরা যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী নির্বাচন করে নি, বরং তাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে “হিন্দু রাষ্ট্র” প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে।
বক্তব্যে সে উগ্র হিন্দুত্ববাদী স্লোগান “অযোধ্যা তো শুধু ঝলক; কাশী ও মথুরা এখনও বাকি”- ঘোষণা দিয়েছে। দুর্বৃত্ত হিন্দুত্ববাদী নেতা আরও বলেছে, মথুরার পর কাশীতে ঐতিহাসিক জ্ঞানবাপী মসজিদ ধ্বংসের মাধ্যমে কথিত “কলঙ্ক” দূর করার উদ্যোগ নেওয়া হবে।
ভিডিও: https://x.com/HindutvaWatchIn/status/2088552649784238507/video/1
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2ectxjjw


