সরকারি স্কুলের দুরবস্থা নিয়ে প্রশ্ন তোলায় পশ্চিমবঙ্গের এক মুসলিম পরিবারের ওপর হিন্দুত্ববাদীদের হামলা, নিহত ১

0
0

ভারতে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় সরকারি স্কুলগুলোর দুরবস্থা নিয়ে প্রশ্ন তোলায় এক মুসলিম ব্যক্তির পরিবারের ওপর হামলা করেছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সমর্থকরা। উক্ত হামলায় সংশ্লিষ্ট ব্যক্তির বাবা মারা গেছেন বলে অভিযোগ করেছে ককরোচ জনতা পার্টি (CJP)। সংগঠনটি দাবি, পরিবারটির নিরাপত্তা দিতে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে পুলিশ।

সূত্রমতে, ইন্দাস থানার অন্তর্গত কারিশুন্দা গ্রামের বাসিন্দা আবদুল, তিনি নিজের বাল্যকালের স্কুলসহ স্থানীয় কয়েকটি সরকারি স্কুল পরিদর্শন ও জরিপ করেন। জরিপ শেষে স্কুলগুলোতে বিদ্যমান দুরবস্থা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এরপর তাকে নানাভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখাতে আরম্ভ করে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সমর্থকরা।

CJP-এর দাবি, হিন্দুত্ববাদীদের হুমকির পর আবদুল একটি ভিডিওর মাধ্যমে তা প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, এলাকার সরকারি স্কুলগুলোর জরিপ করার কারণে তাকে মারধর করেছে হিন্দুত্ববাদীরা। CJP-সদস্য রত্না সিং এর আগে অভিযোগ করেছে, প্রায় ১০০-১৫০ জন বিজেপি সমর্থক আবদুলের বাড়ি ঘিরে ফেলে, তারা তাকে ও তার পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের হতে বাধা দেয়।

রত্না সিং আরও অভিযোগ করেছে, উগ্রপন্থীরা আবদুলের পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছিল। স্থানীয় পুলিশ কর্মকর্তারা বিষয়টি জানার পরও কোনও ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানায়।

অপরদিকে ওই হামলায় আবদুলের বাবা মাথায় গুরুতর আঘাত পান। তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।

এ ঘটনায় পুলিশের জবাবদিহি দাবি করে সিং বলেছে, পরিবারটিকে সুরক্ষা দিতে ব্যর্থতার জন্য পুলিশকে জবাব দিতে হবে। আবদুল ও তার পরিবারকে আইনি সহায়তা দেওয়ার জন্য সিনিয়র আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে রত্না সিং।

এছাড়া ঘটনাটির নিন্দা জানিয়েছে CJP-এর আরেক সদস্য অভিজিৎ দীপকে। সে সরকারি স্কুলের বিষয়গুলো তুলে ধরার কাজ থেকে পিছিয়ে না যেতে আহ্বান জানিয়েছে। সে আবদুল ও তার পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছে এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mumd6bh3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকিশোরগঞ্জের কুলিয়ারচরে ১২ বছরের শিশুকে চেতনানাশক খাইয়ে অচেতন করে অটোরিকশা ছিনতাই