নরসিংদীতে ৩ দশমিক শূন্য মাত্রায় ভূমিকম্প অনুভূত

0
2

ঢাকা ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক শূন্য। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়। এটি ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এখন পর্যন্ত এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।


তথ্যসূত্র:
১। ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত
– https://tinyurl.com/mtba7enp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসরকারি স্কুলের দুরবস্থা নিয়ে প্রশ্ন তোলায় পশ্চিমবঙ্গের এক মুসলিম পরিবারের ওপর হিন্দুত্ববাদীদের হামলা, নিহত ১
পরবর্তী নিবন্ধখুনি হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে জানে না বাংলাদেশ