লৌহ শিল্পে কাঁচামালের জোগান বাড়াতে বিনিয়োগকারীদের কাছে খনি হস্তান্তর করল ইমারাতে ইসলামিয়া

0
8

দেশের লৌহ শিল্পের বিকাশ ও বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে বেশ কিছু লৌহ খনি চুক্তির মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পেট্রোলিয়াম ও খনিজ মন্ত্রণালয়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দেশীয় উৎপাদন কারখানাগুলোতে লোহার কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা এবং আফগানিস্তানের লৌহ উৎপাদন শিল্পকে আরও শক্তিশালী করা। এর মাধ্যমে দেশীয় শিল্প খাতে আত্মনির্ভরতা অর্জনের পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো।

পেট্রোলিয়াম ও খনিজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত লৌহ খনিগুলো চুক্তির মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে, যাতে তারা আধুনিক পদ্ধতিতে লোহা উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণ করতে পারেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগের ফলে দেশীয় ইস্পাত কারখানাগুলো প্রয়োজনীয় কাঁচামাল পাবে এবং আমদানিনির্ভরতা কমবে। এর আগে সম্প্রতি পারওয়ান প্রদেশের সুরখ পারসা জেলায় লৌহ খনি উত্তোলনে বিনিয়োগকারীদের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং বামিয়ানে ৪৩৮ মিলিয়ন ডলারের বিনিয়োগে লৌহ খনি প্রকল্প চালু হয়েছে।

বর্তমানে আফগানিস্তানে প্রায় ৫০টি ইস্পাত উৎপাদন ও গলানো কারখানা সক্রিয় রয়েছে, যাদের সম্মিলিত দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ৬ হাজার টন। দেশীয় লৌহ খনি থেকে কাঁচামাল সরবরাহ নিশ্চিত হলে এই কারখানাগুলোর উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের এ উদ্যোগের মাধ্যমে লোহার কাঁচামাল আহরণ ও সরবরাহের কার্যক্রম আরও সংগঠিত করার পাশাপাশি দেশের লোহা উৎপাদন ও সংশ্লিষ্ট শিল্পের বিকাশে নতুন সুযোগ তৈরি হবে। দেশীয় খনিজ সম্পদকে শিল্প উৎপাদনের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার ক্ষেত্রেও এ পদক্ষেপ ভূমিকা রাখবে।


তথ্যসূত্র

1. Iron mines handed over to investors; support for the iron production industry
– https://tinyurl.com/yz67zw4e

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || তরুণদের জন্যে বিবাহ ব্যবস্থা সহজ করতে ইমারাতে ইসলামিয়ার ফারাহ প্রদেশে গণবিবাহ আয়োজন
পরবর্তী নিবন্ধগাজায় আবারও সন্ত্রাসী ইসরায়েলিদের হামলা, শিশুসহ শহীদ ৪