তরুণদের জন্যে বিবাহ ব্যবস্থা সহজ করতে ইমারাতে ইসলামিয়ার ফারাহ প্রদেশে গণবিবাহের আয়োজন

0
14

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ফারাহ প্রদেশে ৬০ জোড়া তরুণ দম্পতিকে নিয়ে এক ব্যতিক্রমী গণবিবাহ আয়োজন করা হয়েছে। দাতব্য উদ্যোগে আয়োজিত এ গণবিবাহের মূল লক্ষ্য হলো বিয়ের অতিরিক্ত ব্যয় কমিয়ে তরুণদের জন্য সহজে বৈবাহিক জীবন শুরু করার সুযোগ তৈরি করা। একই সঙ্গে সমাজে বিয়েকে ঘিরে অতিরিক্ত ব্যয় ও অপ্রয়োজনীয় আয়োজন কমিয়ে সহযোগিতা ও সরলতার সংস্কৃতি উৎসাহিত করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

এ আয়োজনের সঙ্গে যুক্ত হাবিবইয়ার দাতব্য সংস্থা ২০২৬ সালের জুনে ফারাহ প্রদেশে ৬০ তরুণ দম্পতিকে শনাক্ত ও যাচাই করে তাদের যৌথ বিয়ের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করার কথা জানিয়েছিল। সংস্থার তথ্য অনুযায়ী, এসব দম্পতি ফারাহ শহরের আটটি এলাকা এবং প্রাদেশিক রাজধানীর আশপাশের বিভিন্ন গ্রাম থেকে নির্বাচিত হন। দীর্ঘ আট দিনের যাচাই ও মূল্যায়ন শেষে তাদের যোগ্যতা নিশ্চিত করা হয়।

সংস্থাটি জানিয়েছিল, অর্থনৈতিকভাবে প্রয়োজনীয় সহায়তা পাওয়া এসব তরুণ-তরুণীর জন্য যৌথ বিয়ের আয়োজনের মাধ্যমে নতুন জীবন শুরুর পথ সহজ করা হবে। বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিপুল অর্থ ব্যয়ের পরিবর্তে একসঙ্গে আয়োজন করায় পরিবারগুলোর ওপর আর্থিক চাপও কমে আসে।

আফগানিস্তানে দাতব্য সংস্থাগুলোর গণবিবাহের এ ধরনের উদ্যোগ নতুন নয়। হাবিবইয়ার দাতব্য সংস্থা এর আগেও ফারাহর আনরদারা জেলায় ৬০ তরুণ দম্পতির যৌথ বিয়ের আয়োজন করেছিল। সে সময় প্রতিটি দম্পতিকে ৮০টির বেশি গৃহস্থালি সামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছিল। অনুষ্ঠানে বক্তারা সহজ বিয়ে, পারস্পরিক সহযোগিতা এবং তরুণদের সংসার গঠনে সমাজের সামর্থ্যবান মানুষের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছিলেন।

এছাড়াও ২০২৫ সালের অক্টোবরে নিমরোজে ১০০ তরুণ দম্পতির জন্য আয়োজিত আরেকটি গণবিবাহে প্রতিটি দম্পতিকে ৭০টির বেশি প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী দেওয়া হয়েছিল। সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, এ ধরনের আয়োজনের মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল তরুণদের বিয়ে সম্পন্ন করা এবং তাদের স্বাভাবিকভাবে সংসার শুরু করার সুযোগ তৈরি করা হয়।


তথ্যসূত্র

1. 60 Young Couples in Farah; Starting Married Life with a Collective Wedding
– https://tinyurl.com/2s4azhw6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় আবারও সন্ত্রাসী ইসরায়েলিদের হামলা, শিশুসহ শহীদ ৪
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের কুনার-পাকতিকায় বেসামরিক মানুষের উপর বিমান হামলা: পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব